মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬,
৩০ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
শিরোনাম: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ      মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      
দেশজুড়ে
ঈশ্বরদীতে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৪০ পিএম

ঈশ্বরদীতে জিএমডি’র আওতাধীন ২৩০ কেভি গ্রীড উপকেন্দ্রেরের বিশ্রামাগার থেকে শামীম হোসেন (২৫) নামে এক উপসহকারী প্রকৌশলী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়নগর শাখার বিশ্রামাগারের দোতলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রকৌশলী শামীম চুয়াডাঙ্গা সদর থানার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে।

জয়নগর পিজিসিবির বিশ্রামাগারের দায়িত্বরত তত্ত্বাবধায়ক (বাবুর্চি) হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে রান্নার কাজে এসে বিশ্রামাগারের দোতলায় সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামীম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

জিএমডি ঈশ্বরদী শাখার প্রশাসনিক সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহত প্রকৌশলী শামীম হোসেন পাওয়ার গ্রীডের ঢাকাস্থ (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে গত ২১ এপ্রিল ঈশ্বরদী জিএমডি শাখায় যোগাদান করেছেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ জানে না।

নিহত শামীমের বাবা মসলেম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক দুশ্চিন্তাগ্রস্থ হয়ে সে আত্মহত্যা করেছে।

এর আগে বগুড়ায় বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণকালে একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করতে চেয়েছিল তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাবতলীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সিরাজগঞ্জে সরিষা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় এক মাসে ৯ খুন, ১১ ধর্ষণ মামলা
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়

সর্বাধিক পঠিত

নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
মেঘনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ফেসবুকে প্রবাসীর স্ট্যাটাস

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close