শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
কক্সবাজারে যাত্রী নিরাপত্তায় ইমার্জেন্সি এলার্ম বাটন
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:১২ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের ইতিহাসে প্রথম অনলাইন বাস টার্মিনাল চালু হয়েছে কক্সবাজারে। এই অনলাইন বাস টার্মিনালে যুক্ত হলো ইমার্জেন্সি এলার্ম বাটন। যার মাধ্যমে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসের যাত্রীরা কোনো ধরনের সমস্যায় পড়লে পুলিশি সহযোগিতা চাইলে এই ইমার্জেন্সি বাটন ক্লিক করে সহায়তা নিতে পারবে।

শুধুমাত্র কক্সবাজার থেকে যাওয়া যাত্রীগণ এই সুবিধা পাচ্ছেন আপাতত। অনলাইন বাস টার্মিনাল বা ওবিটি। ওয়েবসাইটের মাধ্যমে সুবিধা পাবে যাত্রী ও পর্যটক, বাস অপারেটর, স্থানীয় সম্প্রদায়, পর্যটন শিল্প, নিয়ন্ত্রক সংস্থাসহ আরো অনেকেই।  গুগলে গিয়ে এই নাম দিয়ে সার্চ করলেই চলে আসবে বিস্তারিত। এই মাধ্যমে যেসব সুবিধা যাত্রীগণ পাবেন তা হলো, ইমার্জেন্সি এলার্ম বাটন,  সব বাস সার্ভিসের শ্রেণিভিত্তিক তালিকা। গন্তব্য অনুযায়ী বাস সার্ভিসের তালিকা। ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে প্রতিদিনের শিডিউল ও বাস পরিবহনের ব্যবস্থাপনায় থাকবে দৈনিক বাসের শিডিউল। টিকিট মূল্য, বাসের রেজি নং, গাইডের নাম্বার, বাস ছাড়ার স্থান ও গন্তব্য উল্লেখ থাকবে, সব বাসচালক ও গাইডের বিস্তারিত তথ্য সংযুক্ত থাকবে। 

বাসের ফিটনেস ও রুট পারমিটের হালনাগাদ তথ্য। কাউন্টারে, বাসের ভিতরে ও বাহিরে থাকবে কিউ আর কোড সংযুক্ত পোস্টার। স্ক্যান করে রিভিউ ও অভিযোগ দেয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিটি অভিযোগ ও দুর্ঘটনার ডিজিটাল ডাটা ব্যবস্থাপনায় রয়েছে ট্রাফিক বিভাগ। ডিজিটাল বোর্ডে বাসের লাইভ শিডিউল প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে যেমনটা বিমানবন্দর বা ট্রেন স্টেশনে রয়েছে। এই সেবা আরো একধাপ এগিয়ে নিতে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন বাস টার্মিনাল অ্যাপসে যুক্ত হয়েছে ইমার্জেন্সি এলার্ম বাটন। আপাতত কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর যাত্রীরা এই সুবিধা পাবেন বলে জানান জেলা পুলিশ কক্সবাজার। উন্নত দেশে বাসে এই বাটন থাকলেও বাংলাদেশে এই অনলাইন বাস টার্মিনাল এর অ্যাপস এর মাধ্যমে

ইমার্জেন্সি এলার্ম বাটন চাপ দিয়ে সরাসরি পলিশের সহায়তা নিতে পারবে সড়কে বাসে থাকা যাত্রীগণ। তাই বাস যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইমার্জেন্সি এলার্ম বাটন যুক্ত হলো অনলাইন বাস টার্মিনাল সিস্টেমে। যেটি নিরাপত্তার প্রয়োজনে যাত্রীর অবস্থান জানবে পুলিশ। সম্প্রতি মহাসড়কে ডাকাতি, দস্যুতাসহ নারীদের যৌন হয়রানির মতো বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দেশে। এই সব ঘটনার প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক নিরাপত্তা শাখা হতে যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সমন্বয় করে প্রতিটি গাড়িতে ইমার্জেন্সি প্যানিক পুশ বাটন সিস্টেম চালুর সিদ্ধান্ত গ্রহণ করে একটা নির্দেশনা প্রদান করা হয়।

যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত ও সড়ক নিরাপত্তা জোরদারে এই সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ মনে করেন জেলা পুলিশ কক্সবাজার। কিন্তু প্রতিটি গাড়িতে ডিভাইস ইন্সটল করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল প্রক্রিয়া বলে মনে করেন জেলা পুলিশ। তাই নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা পুলিশ, কক্সবাজারের ডিজিটাল ইনোভেশন অনলাইন বাস টার্মিনাল সিস্টেমে যাত্রী সাধারণের নিরাপত্তার লক্ষ্যে ইমার্জেন্সি এলার্ম বাটন সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। 

কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনের নির্দেশে সরকারের ইতিবাচক ও যুগোপযোগী সিদ্ধান্তকে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সহজ ও ব্যবহার-বান্ধব করে ওবিটিতে সংযুক্ত করার প্রয়াস নেওয়া হয় বলে জানান জেলা পুলিশের মিডিয়া ফোকাল অতরিক্ত পুলিশ (ট্রাফিক) সুপার মো. জসিম উদ্দিন। পরিবহন খাতে যারা আছেন তারা মনে করছে ডিজিটাল ইনোভেশনে আরও একধাপ এগিয়ে গেছে অনলাইন বাস টার্মিনাল।

জেলা পুলিশ সূত্রে জানান, অনলাইন বাস টার্মিনাল  এর স্মার্ট ফোনের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করে বাসের যে কোন যাত্রী নিজের আসনে বসেই ইমার্জেন্সি এলার্ম বাটন ক্লিক করে জরুরি ভিত্তিতে সহযোগিতা চাইতে পারবেন। প্রাথমিকভাবে কক্সবাজার রুটে চলাচলরত বাস যাত্রীরা এই সুবিধা পাবেন। কীভাবে কাজ করবে ইমার্জেন্সি এলার্ম সিস্টেম জানতে চাইলে জেলা পুলিশ কক্সবাজার জানান, একজন যাত্রী ওবিটি ওয়েবসাইট ভিজিটি করে যে পরিবহনের বাসে ভ্রমণ করছে সেই পরিবহনের পেইজ সিলেক্ট করলে লাল রঙের ইমার্জেন্সি এলার্ম বাটন দেখতে পাবেন।

উক্ত বাটনে ক্লিক করলে প্রথমে মোবাইলে গুগল ম্যাপ লোকেশন অন করার নির্দেশনা আসবে। গুগল ম্যাপ লোকেশন অন করলে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি এলার্ম পেজে নিয়ে যাবে। নামসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ইমার্জেন্সি রিপোর্ট সাবমিট বাটন ক্লিক করলে যাত্রীর অবস্থানের গুগল ম্যাপের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ চলে যাবে ওবিটির এডমিন সাইটে। যাত্রী প্রয়োজনে মন্তব্যের কলামে জরুরি সহযোগিতার কারণটা উল্লেখ করতে পারবেন। কোনো যাত্রী ইমার্জেন্সি এলার্ম বাটন পুশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে ওবিটি এডমিন সাইটে একটা নোটিফিকেশন যাবে। 

সেখান থেকে গুগল ম্যাপে যাত্রীর অবস্থান সহজে জানা যাবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যাবে। উল্লেখ্য, ওবিটির সাইটে থাকছে রুটে চলাচল সব বাসের রেজি নং, চালক ও গাইডের নাম ও মোবাইল নাম্বার। তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখতে পারবে। তাই কেউ ভুল করে কিংবা পুলিশকে হয়রানি করার জন্য ইমার্জেন্সি বাটনে পুশ করলে সেই বিষয়টাও খতিয়ে দেখা যাবে।

ওবিটির ডাটাবেসে কক্সবাজার রুটে চলাচলরত আন্তঃজেলা ও লোকাল সর্বমোট ১২৭টি বাস পরিবহনের প্রায় ১ হাজার ৯০০টি বাসের তথ্য, প্রায় ২ হাজার ২০০ জন ছবিসহ চালক ও গাইডের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সব বাসের ফিটনেস ও রুট পারমিটের হালনাগাদ তথ্যও রয়েছে ওবিটির ডাটাবেসে। তাই ফিটনেস মেয়াদোত্তীর্ণ বাসগুলো চিহ্নিত করা সহজে সম্ভব হচ্ছে। যাত্রীদের প্রদত্ত রেটিং, রিভিউ ও অভিযোগের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সহজতর হচ্ছে।

সড়ক নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে চালক, যানবাহন ও সড়ক ব্যবস্থাপনা ছাড়াও ব্যবহারকারী অর্থাৎ যাত্রী ও পথচারীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাই বাস যাত্রীদের রিয়েল-টাইম রেটিং, রিভিউ ও মন্তব্য পর্যালোচনা করে চালকদের তদারকি এবং যাত্রীসেবা নিয়ে যাত্রীদের মন্তব্যের মধ্যে পরিবহন কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা জোরদার করার কার্যকর বন্দোবস্ত রয়েছে অনলাইন বাস টার্মিনাল সিস্টেমে।

কক্সবাজার ট্রাফিক পুলিশ কক্সবাজার রুটের সম্মানিত বাস যাত্রীদের যাত্রীসেবা নিয়ে ইতিবাচক কিংবা নেতিবাচক মন্তব্য করে সড়ক নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানাচ্ছে। জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি এলার্ম বাটন ক্লিক করে সহযোগিতা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কক্সবাজার জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) মো. জসিম উদ্দিন জানান, ইমার্জেন্সি এলার্ম সিস্টেম যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে ভূমিকা রাখবে এবং জরুরি প্রয়োজনে যাত্রীর অবস্থান শনাক্ত করে দ্রুত সহযোগিতা করবে।

কেকে/এএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close