মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
ফিচার
বাস্তব জীবনে সরল অঙ্ক
আব্দুল্লাহ আল মামুন রনী
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৪:৩৬ পিএম

দীর্ঘ শিক্ষকতা জীবনে প্রায়ই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়—স্যার গণিত বাস্তব জীবনে কি কাজে লাগে? মানবিক বিভাগের অনেক শিক্ষার্থী বলে থাকে—গণিত যদি এতই কাজে লাগে তাহলে এসএসসির পরে এটি আর নেই কেন?

আসলেই তো চিন্তার বিষয়! গণিত কি কাজে লাগে? বাস্তবতার সাথে গণিতের সম্পর্ক কী?

গণিতের সূত্র পড়লাম, সূত্র মুখস্ত করলাম, সূত্র ব্যবহার করে গণিতের সমস্যার সমাধান করলাম শুধু এটাই কি গণিত?
সরল গণিতের সমাধান জটিল হয় কেন? সরল গণিত মূলত জটিল আকারে থাকে তাই এটির সমাধানের নিয়ম জটিল থেকে সরল আকারের হয়। এ কারণে সমাধান জটিল হওয়াটাই স্বাভাবিক।

সরল অঙ্ক আমাদের কি শেখায়? নির্দিষ্ট নিয়মে কোন কাজ আগে করতে হবে? কোনটির গুরুত্ব বেশি? কোন ধাপের পর কোন ধাপ তা শেখায়। আপনি জীবনের জটিলতার একই সাথে পাঁচটি সমস্যায় পড়লেন। আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কোন সমস্যার সমাধান আগে করবেন, কোনটি পরে করবেন, ছাত্র জীবনে শেখা সরল অঙ্ক করতে গিয়ে শেখা ধাপসমূহ আপনাকে বাস্তব জীবনে সমস্যা সমাধানের পথ খুঁজে দেবে।

সমস্যা আসা মানেই ভেঙে পড়া নয়। স্থিরভাবে মাটির কামড়িয়ে সমস্যার পেছনে লেগে থেকে হাজারো সমস্যার অগ্রাধিকার সমাধান একে একে মুক্তির পথে দেখাবে। সকল সমস্যা যেমন একই নয়, তেমনি সকল সমস্যার সমাধান একই রকম নয়। সকল সমস্যার গুরুত্ব ও সমান নয়। তাই সমস্যার সমাধানে সরল অঙ্কের পারদর্শিতা খুবই গুরুত্বপূর্ণ। 

কারণ সরল অঙ্কে রয়েছে তিনটি বন্ধনীর কাজ। প্রথমেই প্রথম বন্ধনী, এরপর দ্বিতীয় বন্ধনী এবং শেষে তৃতীয় বন্ধনীর কাজ। বন্ধনীর ভেতরে আবার এর ভাগ, গুণ, যোগ ও বিয়োগের কাজ। বন্ধনীর কাজ শেষ হওয়ার পরে পুনরায় এর ভাগ, গুণ, যোগ ও বিয়োগের কাজ। সকল প্রক্রিয়া চিহ্নের ব্যবহার শেষে মান আসবে একবারে সরল।

কোনো সংখ্যার পাওয়ার যত বেশি তার মান তত বেশি। তাই পাওয়ারের গুরুত্ব বোঝা যায় সহজে। সেই পাওয়ারকে নিচে নামিয়ে সহগ বানাতে লগারিদমের ব্যবহার রয়েছে। আবার সহগকেও পাওয়ার বানানো যায় লগারিদমের মাধ্যমে। সহগ একসঙ্গে চলতে শেখায়। অজানা চলকের মান বের করার মাধ্যমে তার প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনুপাতের মাধ্যমে যার যার লেবেল অনুযায়ী ব্যালেন্স করতে শেখায়।

গণিত আপনাকে দূরদর্শিতা শেখায়। দুটি পাশাপাশি গণিতের সমস্যা যেমন এক নয় তার সমাধানও একই নয়। অঙ্ক সমাধানে শুধু পূর্বের অঙ্কের চিন্তা করলে হবে না। জীবনের যেকোনো পর্যায়ে শেখা একটা ধাপও কাজে লাগতে পারে । তাই গণিত আপনাকে বহুমুখী চিন্তা শেখায়। গণিতে রয়েছে গভীর চিন্তা, পূর্বজ্ঞানের ব্যবহার, সহজে সমাধানের চতুরতা। একই অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মে সমাধান করা যায়।

যুক্তিগত যেকোনো অঙ্ক সঠিক। সকল গণিত একই সূত্রে সমাধান হবে না। তবে একই গণিতে বহু সূত্রের ব্যবহার রয়েছে। প্রত্যেক মানুষের নিজস্ব স্বকীয়তা থাকে, থাকে নিজস্ব বৈশিষ্ট্য। একই অনুশীলনীর প্রত্যেক অঙ্কের কিছু না কিছু মৌলিক পার্থক্য থাকেই। তাই গণিত শুধু সূত্র ব্যবহার করে সমাধান নয়। বাস্তব জীবনের সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণিতের অন্যান্য বিভাগ নিয়ে আলোচনা করব অন্য এক সময়ে। গণিতকে ভালোবাসুন, গণিতের আলোকে বাস্তব সমস্যার সমাধান করুন।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close