বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
রাজধানী
সোহেল হত্যার হুকুম দাতা ভাইরাল রনি গ্রেফতার
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ খানের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার হুকুমের আসামি ভাইরাল রনিকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। 

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় যমুনা ফিউচার পার্কের ইয়োলো শোরুমের সামনে থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল। এর আগেও স্ত্রীকে কুপিয়ে ভাইরাল হন এই রনি।

গ্রেফতারের খবর পেয়ে কয়েক শতাধিক এলাকাবাসী থানার সামনে জড়ো হয়। এছাড়াও চাঞ্চল্যকর এই সোহেল হত্যা মামলায় পূর্বে আরো ৯ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, আকাশ (৪৫), মারুফ, (৩০), অমি (২৫) , রাসেল, (২৮) , আহমদ, (২৭) , আব্দুল্লাহ, (২৭) , প্রধান আসামি আহম্মদ এর ছোট ভাই ইব্রাহিম (১৬), সুরুজ ওরফে  শুইরা (৫০)। সবশেষে আজ এ হত্যাকাণ্ডের হুকুমের আসামী রনিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা দৈনিক খোলা কাগজ কে বলেন, ‘আসামি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নিহত ব্যক্তি মোহাম্মদ সোহেলের মৃত্যুর আগ মুহূর্তের একটি ভিডিও বক্তব্য ও মামলার প্রধান আসামি আহমদের ১৬৪ ধারায় জবানবন্দীর উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সোহেল হত্যা   হুকুম দাতা   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close