রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো রুবেল রিমান্ডে
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী সদর
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:১১ পিএম

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় সোমবার আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিব আনজুম হত্যা মামলাটি তদন্ত করছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ইব্রাহিম খলিল। তিনি আসামি রুবেলের তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

যুবলীগকর্মী রুবেল গত বছরের সেপ্টেম্বরে গ্রেফতার হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর তাকে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছুঁড়তে দেখা যায়। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। এই ঘটনায় তার বাবা হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি রুবেল।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close